সোমবার, ০১ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

সংবাদ বিজ্ঞপ্তিঃ

শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ছাত্রলীগের আওতাধীন সকল উপজেলা, কলেজ শাখা,পৌর শাখা, মাদ্রাসা সহ সকল ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দদের উপস্থিতিতে ৪ঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা অনুষ্ঠানমালা সম্পর্কে আলোচনা করা হয়।


এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “সামনে জাতীয় নির্বাচন, তাই দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা রেখে ছাত্রলীগের প্রতিটি ইউনিটকে শক্তিশালী হতে হবে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, “জেলা ছাত্রলীগের সকল ইউনিটকে সক্রিয় করতে মাসব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।”

সভায় মাসব্যাপী নানা আয়োজনে জেলার প্রতিটি ইউনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কর্তন, শোভাযাত্রা, বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা সহ নানা উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM