সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ 

টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ 

রিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট এলাকায় ব্যক্তিমালিকানাধীন জমি ও সড়ক ও জনপদ বিভাগের (সওজ) সংশ্লিষ্ট জায়গায় নিয়মবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকরা কাজ বন্ধ ও সঠিকভাবে জমি পরিমাপের দাবিতে হোয়াইক্যং বিওপি বরাবর লিখিত আবেদন করেছেন। পাশাপাশি স্থানীয়দের আশঙ্কা, স্থাপনাটি নির্মিত হলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।
আবেদনকারী মোশারফ হোসেন ও রুবিনা আক্তারের অভিযোগ, ৬৪ বিজিবির আওতাধীন হোয়াইক্যং বিওপির পক্ষ থেকে আকস্মিকভাবে তাদের দীর্ঘদিনের ভোগদখলীয় কোটি টাকার জমিতে স্থাপনা নির্মাণকাজ শুরু করা হয়েছে। একই সঙ্গে সড়ক ও জনপদ বিভাগের জমিও এ নির্মাণকাজের আওতায় পড়েছে বলে দাবি করেন তারা।
তাদের ভাষ্য, বিষয়টি জানতে পেরে জমির মালিকপক্ষ ও সওজ কর্তৃপক্ষ লিখিত ও মৌখিকভাবে আইন মেনে কাজ করার অনুরোধ জানালেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, তৃতীয় পক্ষের সুবিধা ও যোগসাজশে এ কাজ অব্যাহত রাখা হয়েছে।
জমির মালিক মোশারফ হোসেন ও রুবিনা আক্তার বলেন, “আমাদের স্বত্বভুক্ত জমিতে আইন বহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিওপির কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করলে তিনি উল্টো আইনি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলার হুমকি দেন।”
এ বিষয়ে কক্সবাজার সওজের উপ-সহকারী প্রকৌশলী পঙ্কজ বড়ুয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “মহাসড়ক সংলগ্ন এলাকায় স্থাপনা নির্মাণে সরকারের নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। ঘটনাস্থলের স্থাপনাটি সেই বিধিনিষেধের আওতায় পড়ে। বিষয়টি জানার পর আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলেছে।”
স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান ও এমদাদুল হক জানান, রাস্তার পশ্চিম পাশে বিজিবির বিদ্যমান স্থাপনা রয়েছে এবং সেখানে পর্যাপ্ত ফাঁকা জায়গাও আছে। এরপরও বিপরীত পাশে নতুন স্থাপনা নির্মাণ করা হলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
আবেদনসূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর হ্নীলা এলাকার বাসিন্দা মোশারফ হোসেন ও রুবিনা আক্তার ২০০৭ সালের ৮৮৭ নম্বর রেজিস্ট্রি কবলা দলিল এবং ২০০১ সালের ১৭৪ নম্বর রেজিস্ট্রি কবলা দলিলমূলে মোট ৯০ শতক জমির মালিকানা দাবি করেন। তারা জানান, তাদের পূর্বপুরুষরাও দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন।
আবেদনে উল্লেখ করা হয়, হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন বি.এস ১৪৩৪ দাগভুক্ত জমিতে কোনো ধরনের আলোচনা বা পূর্ব অবগতকরণ ছাড়াই পাকা পিলার স্থাপন করে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
আবেদনকারীরা দাবি করেন, তাদের স্বত্ব ও দখলীয় জমিতে এ ধরনের নির্মাণকাজ প্রচলিত আইনের পরিপন্থী এবং এতে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন। তাই সঠিকভাবে জমি পরিমাপ করে তাদের মালিকানাধীন অংশ বাদ দিয়ে স্থাপনা নির্মাণের দাবি জানান তারা। পাশাপাশি আইন ও ন্যায়বিচারের স্বার্থে নির্মাণকাজ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, জমির মালিকরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং সওজের কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার দাবি, সওজের জমির মধ্যেই স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM