কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান নিয়ে বাংলাদেশ কৃষকলীগের কুতুবদিয়া উপজেলা শাখা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় কুতুবদিয়া কলেজ গেইটের ইলহাম কমিউনিটি সেন্টারের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কুতুবদিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ফরিদুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আশেক উল্লাহ রফিক, বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আকবর আলী চৌধুরী, কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব রেজাউল করিম রেজা, সহ-আইন বিষয়ক সম্পাদক এড.রাবেয়া হক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বান্দরবান উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আলম, কৃষকলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আতিকুর রহমান, জাতীয় পরিষদ বাংলাদেশ কৃষক লীগের সদস্য এম.এ হাসেম, কক্সবাজার জেলা কৃষক লীগের সহ-সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ, সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, সহ-সভাপতি কৃষিবীদ সুজন কল্যাণ বড়ুয়া, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, জেলা কৃষকলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক বাচ্চু, দপ্তর সম্পাদক হোসাইন মাসুম, উপ-প্রচার সম্পাদক ফারুক আহমেদ, কুতুবদিয়া উপজেলা শ্রমিকলীগে সদস্য সচিব ছৈয়দ মোজাম্মেল হক, উপজেলা সহ-দপ্তর সম্পাদক নেজাম উদ্দিন, উত্তর ধূরুং ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মাষ্টার মুবিন প্রমুখ।
এছাড়া ও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষকলীগ সদস্য নুরুল আলম, শেখ ইয়াকুব আলী ইমন, চকরিয়া উপজেলা কৃষকলীগ যুগ্ন-আহ্বায়ক ফরিদুল ইসলাম রাশেদ, চকরিয়া উপজেলা কৃষকলীগ নেতা নুরুল আশফাক নিউটন, কুতুবদিয়া উপজেলা আ’লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক আছাদ উল্লাহ চৌধুরী, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন আ’লীগ আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু সহ কুতুবদিয়া উপজেলা কৃষকলীগের সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা কাইছার সিকদার ।
সভায় বক্তারা বলেন, ‘কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ কৃষক লীগ কাজ করে যাচ্ছে। কুতুবদিয়া উপজেলার কৃষক লীগ তার-ই ধারাবাহিকতায় কৃষকদের নিয়ে কাজ করছে। আমরা চাই প্রতিটি ইউনিয়নে এবং ওয়ার্ডে ওয়ার্ডে কৃষক লীগের কমিটি থাকবে। এই কমিটি কৃষকদের সার্বিক খোজ খবর রাখবে।
এই কমিটিতে কোন হাইব্রিড, উৎশৃঙ্খল, চাঁদাবাজ, মাদকসেবী, মাদককারবারি যেন স্থান না পায় সে দিকে লক্ষ রাখবেন। কৃষকবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের যা প্রয়োজন তার দাবী তোলার পূর্বেই পুরণ করছেন। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করেছি এবং আগামীতেও বিতরণ করবো। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply