সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিলটি বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের হলিডের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেই কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে নতুন নেতৃত্বকে স্বাগত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে একযুগে কাজ করে যাবে কক্সবাজার জেলা ছাত্রলীগ। অনেকে ভাই পরিবর্তনের কথা বলছে। আমরা তাদের উদ্দেশ্যে বলব, ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা। তিনি যাদের হাতে নেতৃত্ব তুলে দিবেন আমরা তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব। একই কথা বলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানও।
এদিকে, মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় । এর আগে গত ৬ ডিসেম্বর ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
Leave a Reply