সোমবার, ০১ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছৈয়দ কুতুবীর মরদেহে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন 

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছৈয়দ কুতুবীর মরদেহে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন 

কাইছার সিকদার।।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছৈয়দ আহমদ কুতুবীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ৷ তিনি ৩২ বছর কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি, চার বছর সাধারণ সম্পাদক এবং নিজ ইউনিয়নে চার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন৷
মঙ্গলবার (১৭আগষ্ট) সকাল পৌনে ১১টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন৷
কক্সবাজার জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা সদরে বেলা ২টায় কেন্দ্রীয় ইদগাহ মাঠে প্রথম জানাজা ও কুতুবদিয়ায় লেমশীখালী আল-ফারুক মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাযা শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়৷ এসময় কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন৷
কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন-সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি এইচ এম সাজ্জাদ, যুগ্ন-সাধারণ সম্পাদক তাসরিফুল হোছাইন পিউলি, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, লেমশীখালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা মোঃ ইলিয়াস সহ অন্যান্যরা৷ সর্বজন শ্রদ্ধেয় ও গুণী এই রাজনীতিবিদের মৃত্যুতে কুতুবদিয়া উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷
এদিকে, বর্ষীয়ান এই রাজনীতিবিদের বিদায়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করে বিটিভিতে বিবৃতি প্রদান করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM