সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচন সম্পন্ন

কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নির্বাচন সম্পন্ন

একরাম জুয়েল।।
কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ মে) কক্সবাজার শহরের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন, সভাপতি পদে এড. সৈয়দ আহমদ উজ্জ্বল ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল চেয়ার।
সহ-সভাপতি পদে আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতীক ছিল বাই সাইকেল। সদস্য পদে মো. জুনাইদ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নির্বাচনী প্রতীক ছিল ফুটবল।
এছাড়াও মনজুরুল আলম, আবদুর রহিম, মোক্তার আহমদ এবং গোলাম আজম শেফায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্য প্রার্থীদের মধ্যে- সভাপতি পদে হারিকেন প্রতীকে মো. তাজুল ইসলাম ৪ ভোট এবং সহ-সভাপতি পদে দোয়াত কলম প্রতীকে নুরুল আমিন ৯ ভোট পেয়েছেন। তবে সহ-সভাপতি পদেতাজুল ইসলাম ভুট্টো দেয়ালঘড়ি প্রতীক নিয়ে কোনো ভোট পাননি।
নির্বাচন প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। নবনির্বাচিত কমিটি আগামীতে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করবে এবং সদস্যদের কল্যাণে কাজ করবে বলে জানান বিজয়ীরা৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM