সোমবার, ০১ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
১০হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান শেষে কক্সবাজার ফিরলেন জেলা ছাত্রলীগ

১০হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগদান শেষে কক্সবাজার ফিরলেন জেলা ছাত্রলীগ

 

নিজস্ব প্রতিবেদক:

সমুদ্রনগরী কক্সবাজার থেকে রাজধানী ঢাকার বুকে ১০হাজার নেতাকর্মী নিয়ে ছাত্র সমাবেশে যোগ দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ।

শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগেত ছাত্র সমাবেশে বাংলাদেশের সর্বদক্ষিণ জেলা কক্সবাজার থেকে ৪০০ কিমি পাড়ি দিয়ে ১০ হাজার নেতাকর্মী নিয়ে যাত্রা করে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনান।

জেলার প্রতিটি ইউনিট থেকে এই ছাত্র সমাবেশে যোগ দিতে অসংখ্য নেতাকর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার ছেড়ে ঢাকার পথে রওনা দেয়।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের একটি মডেল ইউনিট কক্সবাজার জেলা ছাত্রলীগ। গতবছর আজকের এমন দিনে আমরা সর্বকালের সর্ববৃহৎ শোক র‍্যালী করে সারা বাংলায় প্রমাণ দিয়েছি কক্সবাজার জেলা ছাত্রলীগের কতটা শক্তিশালী ইউনিট। আজ আবারো সেই প্রমাণ দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজকে দেখিয়ে দিয়েছি কক্সবাজার জেলা ছাত্রলীগ শেখ হাসিনার তৃণমূলের সারথি।”

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, ‘দীর্ঘ ৪০০ কিলোমিটার পাড়ি দিতে কক্সবাজার জেলা ছাত্রলীগের বিশাল উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ১০হাজার নেতাকর্মীর জন্য দুশতাধিক গাড়ির ব্যবস্থা করতে অনেক কষ্ট হয়েছে। ঢাকায় সকলের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা ও করা হয় এবং দীর্ঘ এই পথ শেখ হাসিনার জয়োগান গাইতে গাইতে আমরা কক্সবাজার জেলা ছাত্রলীগ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নিজেদের অবস্থান নিশ্চিত করে আবারো প্রমাণ করেছি কক্সবাজার জেলা ছাত্রলীগ বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের জন্য একটি মডেল ইউনিট।”

সমাবেশে তৃণমূলের নেতাকর্মীরা যোগ দিতে পেরে তারা অত্যন্ত গর্বিত অনুভব করছে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের ১০হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার ছাত্র সমাবেশে যোগ দেবার কারণে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দেওয়ার কারণে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষ পুরষ্কৃত করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে শুক্রবার সন্ধ্যায় আবারো কক্সবাজারের উদ্দেশ্যে সুশৃঙ্খলভাবে ফিরে যায় কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM