সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় গাঁজা সেবনকে কেন্দ্র করে হামলা আহত-৩

কুতুবদিয়ায় গাঁজা সেবনকে কেন্দ্র করে হামলা আহত-৩

 

কুতুবদিয়া প্রতিনিধি:

কুতুবদিয়ায় গাঁজা ও ইয়াবা নিয়ে দুইগ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন, কুতুবদিয়া কৈয়ারবিলের নুরুজামান হেলালীর ছেলে শামসুল জামান (২৮), বড়ঘোপ  বিদ্যুৎ মার্কেট এলাকার মো শফি আলম এর ছেলে বাপ্পি (২৫), কৈয়ারবিল ইউনিয়নের শফিকুর রহমান ছেলে আকতার হোসেইন (২৬)।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১০ টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের মতিরবাপের পাড়া সেতু পূর্বপাশে সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আকতার হোসেইন বলেন, মতিরবাপের পাড়া সেতু সংলগ্ন এলাকায় রাত ১০ টার দিকে আমরা কয়েকজন বসে আড্ডা দিচ্ছি। এমন সময় ১০ থেকে ১৫ জন লোক এসে আমাদের এলোপাথাড়ি মারধর শুরু করে। জীবন বাঁচাতে আমি পালিয়ে যাওয়ার পথে কয়েকজন লেমশীখালী লোককে চিনতে পারেছি। কৈয়ারবিলের কেউ ছিলো না বলে জানান তিনি।এ মারধরের ঘটনার বিচারের দাবি জানান তিনি।

চলমান রাস্তার নির্মাণকাজের পাহারাদার মনজুর আলম জানান,কয়েকদিন ধরে ইয়াবা ও গাঁজা নিয়ে এক গ্রুপ অন্যগ্রুপকে ঝগড়া করতে দেখা যায় রাত ১০ টা থেকে ১১টা বাজে। তবে, যেদিন মারধর করেছে সেদিন আমি ছিলাম না।

এদিকে, কৈয়ারবিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দীন বলেন, বেশকয়েকদিন ধরে মতিরবাপের পাড়া সেতুর পূর্বপাশে সংলগ্ন এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি ও সেবন বেড়ে গেছে। এমনকি ইয়াবা ছিনতাই এর ঘটনাও ঘটে। গতরাত সাড়ে ১০ টার দিকে আবারও একগ্রুপ অন্যগ্রুপকে মারধরের ঘটনা ঘটে। এসব মাদককারবারিদের আইনের আওতায় আনার দাবি জানান এ ইউপি সদস্য।

এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আরমান হোসেন জানান, এ মারধরের ঘটনাটি নিয়ে অবগত আছেন। এ ধরণের মাদক কার্যক্রমের খবর পেলে পুলিশ ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

অন্যদিকে, এঘটনাকে কেন্দ্র করে একটি চক্র কৈয়ারবিল ইউনিয়নের অসহায় লোকদের ফাঁসাতে মামলার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে সচেতন মহলের দাবী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM