সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনঃ দুই পদে প্রার্থী না দিয়েও এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল

কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনঃ দুই পদে প্রার্থী না দিয়েও এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল

কাজল কান্তি দে।।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দুইটি পদে প্রার্থী না দিয়েও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ–সমর্থিত প্যানেল। ১৭টি পদের মধ্যে তাদের সমর্থিত প্রার্থীরা ৭টিতে জয় পেয়েছেন ।
নির্বাচন কমিশন সুত্র জানান, নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত প্যানেল, যারা পেয়েছে সাধারণ সম্পাদকসহ ৬টি পদ। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল–সমর্থিত প্রার্থীরা সভাপতি সহ জয়ী হয়েছেন ৪টি পদে। ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচনে তিন প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে প্রায় ৫০ জন প্রার্থী অংশ নেন। জেলার প্রায় ৯০০ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে দীর্ঘদিনের জোটভিত্তিক সমীকরণে পরিবর্তন দেখা গেছে। অতীতে বিএনপি ও জামায়াত–সমর্থিত আইনজীবীরা যৌথভাবে অংশ নিলেও এবার তিনটি বড় রাজনৈতিক ধারার সমর্থকেরা পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯ টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে বিকাল ৩ টায় শেষ হয় এবং রাত ৯ টায় ভোট গণনা শুরু হয়ে রাত ২ টায় শেয হয়।
এদিকে, আওয়ামী লীগ–সমর্থিত প্যানেল দুইটি পদে প্রার্থী দেয়নি। তবে যে ১৪টি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তার মধ্যে ৭টিতে জয় পেয়ে পরিষদে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছে।
আওয়ামীলীগ প্যানেলের নির্বাচিতরা হলেন-সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাড. মো: মহি উদ্দীন, আপ্যায়ন সম্পাদক-অ্যাড. মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-নাহিদা খানম কক্সী এবং সিনিয়র নির্বাহী সদস্য -অ্যাড. ইকবালুর রশিদ আমিন ও অ্যাড. জিয়া উদ্দিন আহমদ। এছাড়া, নির্বাহী সদস্য হলেন-সেকাব উদ্দিন ও পারভীন সুলতানা পিয়া।
এদিকে, সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার পরও বিভিন্ন জেলার আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের এই ধারাবাহিক সাফল্য তাদের সাংগঠনিক ভিত্তি ও মাঠপর্যায়ের সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচিতদের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সব প্যানেলের প্রার্থী ও ভোটারদের প্রতি শুভেচ্ছা জানিয়ে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নবনির্বাচিত আপ্যায়ন সম্পাদক অ্যাড. রিদুয়ান আলীসহ সংশ্লিষ্ট নেতারা বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।
কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনঃ দুই পদে প্রার্থী না দিয়েও এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল&url=https://coxnewstoday.net/?p=5670" title="Share on LinkedIn" class="simple-share ss-facebook"> কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনঃ দুই পদে প্রার্থী না দিয়েও এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল" title="Vote on Reddit" class="simple-share ss-facebook"> কক্সবাজার আইনজীবী সমিতি নির্বাচনঃ দুই পদে প্রার্থী না দিয়েও এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল" title="Digg this!" class="simple-share ss-facebook">

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM