কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী নোহা গাড়ি উল্টে গিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্ততঃ আরো ৫ জন।
রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০টার দিকে ভেন্ডিবাজারস্থ গ্রীণভ্যালি কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শিকার নোহা গাড়িটি কক্সবাজার থেকে চট্টগ্রামের বাঁশখালীর দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হায়িয়ে ভেন্ডি বাজারস্থ গ্রীণভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে ডোবায় পড়ে যায়। এতে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্ততঃ আরো ৫ জন।
নিহতরা হলেন- চকরিয়ার ফাঁসিয়াখালী ৩নং ওয়ার্ডের মাতবরপাড়ার মোঃ ইসমাইলের স্ত্রী ফাতেমা বেগম (৫৫), রতন বিজয় (৫০), রতন বিজয়ের স্ত্রী মধুমিতা (৪৫) এবং কক্সবাজার শহরের ঘোনারপাড়ার শংকর রুদ্রের স্ত্রী রুনা রুদ্র (৬০) ও প্রদীপ রুদ্রের স্ত্রী পূর্নিমা (৩০) ও প্রদীপ রুদ্রের ছেলে সার্থক (৪)।
এদিকে, নিহতদের মধ্যে অন্য একজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে, তার বয়স অনুমান ২৩ বছর বলে ধারণা প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার মৃত শংকর রুদ্রের ছেলে প্রদীপ রুদ্র (৪৭), তার মেয়ে শ্যামলী রুদ্র (৮), মানিকগঞ্জ জেলার বাবর আলী (১৮)।
চকরিয়া স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহফাহিম আহমাদ ফয়সাল জানান, আহতদের চকরিয়া স্বাস্ব্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের লাশ এখনো চকরিয়া হাসপাতালে রয়েছে।
Leave a Reply