সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত, আহত-১০

চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত, আহত-১০

বিশেষ প্রতিবেদক।।
চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে নাছির উদ্দিন নোবেল (৪২) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
নিহত নাছির উদ্দিন নোবেল সিকদার পাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি চট্টগ্রামস্থ ওমর গণি এম.ই.এস কলেজের ছাত্র সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে ২০-৩০ জন সশস্ত্র সন্ত্রাসী জমি নিয়ে বিরোধের জেরে সিকদার পাড়ার মুবিনচর এলাকায় গিয়ে অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নাছির উদ্দিন নোবেল সহ ১১ জন আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল হাসপাতালে মারা যান।
নিহত নোবেলের স্বজনেরা দাবি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিল বলে প্রতিপক্ষরা তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা সংঘটিত হয়েছে। লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এদিকে, সাবেক ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় মুলহোতা ও হকুমদাতা হিসেবে খলিল উল্লাহ চৌধুরী নামের জেলা তরুণ দলের সাবেক আহবায়কের নাম বার বার প্রত্যক্ষদর্শীদের
বক্তব্যে উঠে এসেছে। তিনিও একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। খুন হওয়া ছাত্রলীগ নেতাও ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। মাঠ শুন্য করতে এমন অভিনব কায়দায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের আত্মীয়-স্বজনরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM