কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭’শ পিছ ইয়াবাসহ শাহাজাহান (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আটক শাহাজাহান উখিয়া রাজাপালং ইউপির ডেইলপাড়ার মৃত বাছা মিয়ার ছেলে।
সোমবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজাপালংস্থ জাদিমুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রাজাপালং ইউপিস্থ জাদিমুরার উত্তর পার্শ্বে মেসার্স উখিয়া বিল্ডার্স এন্ড কোং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ৯ হাজার ৭’শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply