বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের চকরিয়ায় ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন।
সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যায় থানায় এজাহার দেয়ার পর ঘটনাটি জানাজানি হয়।
এজাহার সূত্রে জানা গেছে, কোনাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের ছেলে মো. সোহেল স্কুলে আসা যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। এক পর্যায়ে ১৩ আগস্ট সন্ধ্যায় খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে কোনাখালী ইউনিয়নের এবিসি সড়কের মরংঘোনা এলাকা থেকে সোহেল তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে একটি সিএনজি অটো রিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়। তারপর থেকে আর কোন হদিস মেলেনি অপহৃত ওই স্কুল ছাত্রীর।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ভিকটিমের বাবার দেয়া একটি লিখিত এজাহার পেয়েছি। আসামীর বাড়িতে পুলিশ পাঠানো হয়। বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply