সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌনে ৩১ লাখ টাকাসহ আটক-২

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌনে ৩১ লাখ টাকাসহ আটক-২

ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৯’র প্রবেশ মুখে নগদ ৩০ লাখ ৭৫ হাজার ৮শত টাকা এবং  মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আটকরা হলেন, কক্সবাজার সদরের খুরুস্কুল মনুপাড়া এলাকার বদিউল আলমের ছেলে মো: রিয়াজ উদ্দিন রিয়াজ (৪০) ও  আখতার কামালের ছেলে রিয়াদ কামাল (২০)।
সোমবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প-০৯ ‘র বালুখালী ফুটবল খেলার মাঠ সংলগ্ন চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
এপিবিএন সূত্রে জানা গেছে, চেকপোস্ট-৯’এ ডিউ‌টিরত এএসআই মোঃ ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চেকপোষ্ট ডিউটিকালে বাইক যোগে ক্যাম্প এলাকা থেকে বের হয়ে যাবার সময় সন্দেহবশত: কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল মনুপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে মো: রিয়াজ উদ্দিন রিয়াজ(৪০) ও  আখতার কামালের ছেলে রিয়াদ কামাল (২০)কে থামিয়ে তল্লাশি করে।
এ সময় রিয়াজ উদ্দিন রিয়াজের কাঁধে ঝুলানো ব্যাগ এবং প্যান্টের ভেতর থেকে মোট ২৯ লাখ ৭৫ হাজার ৮শত টাকা এবং রিয়াদ কামাল এর পকেট থেকে ১লাখ টাকাসহ মোট ৩০ লাখ ৭৫ হাজার ৮শত টাকা এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল সহ আটক করে।
এ ব্যাপারে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৮ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM