সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সিনহা হত্যা মামলাঃ আত্মসমর্পন করেছেন পলাতক আসামী কনস্টেবল সাগর

সিনহা হত্যা মামলাঃ আত্মসমর্পন করেছেন পলাতক আসামী কনস্টেবল সাগর

 

মো.শাহাদত হোছাইন।। 
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেছেন অবঃ মেজর সিনহা হত্যা মামলায় অভিযুক্ত পলাতক আসামী কনস্টেবল সাগর দেব।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। আদালত তার জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জুন দিন ধার্য করেছেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম জানান, কনস্টেবল সাগর দেব টেকনাফ থানায় কর্মরত ছিলেন। তিনি সিনহা হত্যা মামলায় অভিযুক্ত সাবেক ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী। পলাতক আসামী হিসেবে ২০২০ সালের ২১ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
আসামী সাগর দেবের পক্ষে আদালতে জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী দীলিপ কুমার দাশ।
এদিকে, আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর কনস্টেবল সাগর দেবসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.খায়রুল ইসলাম।
ওই বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ নয়জন পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন র‌্যাবকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM