সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় এক ডাকাত গ্রেফতার

কুতুবদিয়ায় এক ডাকাত গ্রেফতার

কাইসার সিকদার।।
কুতুবদিয়ায় পরোয়ানাভুক্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
গ্রেফতার আবু বক্কর প্রকাশ বক্কর ডাকাত (৪৮)
কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউপির ৮নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
১৬ আগস্ট শেষ রাতের দিকে তাকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশের এসআই (নিঃ) মকবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
থানা সুত্রে জানা গেছে, কক্সবাজারের পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুতুবদিয়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দারের তত্ত্বাবধানে ও এসআই (নিঃ) মকবুল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আবু বক্কর প্রকাশ বক্কর ডাকাত (৪৮), পিতা-আবু তাহের, সাং-নয়াপাড়া, ৮নং ওয়ার্ড, উত্তর ধুরুং ইউপি, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজারকে ধৃত করেন। যার প্রসেস নং-৫৯৬/২১ এবং  মামলার ১নং আসামী।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, এ অভিযান অব্যহত থাকবে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM