নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু থানার পানেরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৫ রাউন্ড গোলাবারুদসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
আটকরা হলেন, চট্টগ্রামের পটিয়া থানার জঙ্গলখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাইখাইন কাজী বাড়ির মৃত কাজী ফজলুল হকের ছেলে ইসকান্দারুল হক জিতু (৩০) এবং রামু রশিদনগর বড় দলিরছড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোহাম্মদ সরোয়ার কামাল (৩১)।
র্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার পানেরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৫ রাউন্ড গোলাবারুদসহ ইসকান্দারুল হক জিতু এবং মোহাম্মদ সরোয়ার কামাল নামের
দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী তথ্যটি নিশ্চিত করে জানান, আটকদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply