বিশেষ প্রতিবেদক।।
চকরিয়ায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. মোজাম্মেল হক (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর ব্যাংক কর্মকর্তা সালাহউদ্দিন (৩৭)।
নিহত মোজাম্মেল মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের আবুল হাশেমের ছেলে এবং আহত সালাহউদ্দিন একই এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকাল ৫টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়ন পরিষদ গেট এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।
নিহতের সহকর্মী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষে মোটরসাইকেল করে মহেশখালী বাড়ি ফিরছিলেন একই এলাকার দুই ব্যাংক কর্মকর্তা। পথিমধ্যে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হক ঘটনাস্থলে নিহত ও সালাহউদ্দিন গুরুতর আহত হয়।
আহত সালাহউদ্দিনকে চকরিয়া সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যায়।
Leave a Reply