সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরের গোলদীঘিপাড় হতে অপহ্নত কিশোর কলাতলীর এক কটেজ থেকে উদ্ধার 

শহরের গোলদীঘিপাড় হতে অপহ্নত কিশোর কলাতলীর এক কটেজ থেকে উদ্ধার 

একরাম জুয়েল।। 

 
কক্সবাজার শহরের গোলদীঘিপাড় হতে অপহ্নত কিশোরকে কলাতলী কটেজজোন এলাকার এক কটেজ থেকে উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
উদ্ধার হওয়া কিশোর (১২) শহরের গোলদীঘির
পাড় ক্ষুদ্র তরকারি ব্যবসায়ী আবুল কালামের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে অপহরণ করা হলেও পরের দিন আজ শুক্রবার ভোর ৫ টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে।
সুত্রে জানা গেছে, রামু চেইন্দা এলাকার ৩ জন যুবক মুখে কাপড় বেঁধে গোলদীঘির পাড় থেকে সিএনজি যোগে ওই কিশোরকে অপহরণ করে নিয়ে যায়। তাকে কটেজে আটকে রেখে রাত ২ টার দিকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। ওই এলাকার নুরুল হোসাইন নামে এক গণমাধ্যম কর্মীর সহায়তায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সার্বিক সহযোগিতায় ওই কিশোরকে কটেজ জোন থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের এক সদস্যকেও আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরের পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। না পেয়ে দুশ্চিন্তায় ভেঙ্গে পড়ে তার মা-বাবা।
হঠাৎ রাত ২টার দিকে তার বাবার ফোনে কল আসে ছেলেকে কটেজ জোনের একটি কটেজে আটকিয়ে রাখা হয়েছে। ৫০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। অবশেষে ভোর ৫টার দিকে কলাতলী হোটেল জিয়া গেস্টইন এর পাশে একটি কটেজের কক্ষ থেকে এক অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বাকী ২ জন পালিয়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ওই কটেজের ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অপহরণকারী চক্রের বাকী ২ সদস্যকেও আটক করতে অভিযান অব্যহত আছে। পুলিশ আসল ঘটনা উদ্ধার করতে মাঠে কাজ করছে। মুল ঘটনা বের না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM