সোমবার, ০১ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে ১৮ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

রামুতে ১৮ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু কলঘর বাজার থেকে ১৮ হাজার পিচ ইয়াবাসহ মোঃ ইউনুছ নামের এক মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় রামু উপজেলার কলঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মোঃ ইউনুছ (৩৭) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঝিরি এলাকার মৃত আবুল বশরের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, ১৮ হাজার পিচ ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা। এবিষয়ে ইন্সপেক্টর জীবন বড়ুয়া বাদী হয়ে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM