কুতুবদিয়ায় পরোয়ানাভূক্ত এক আসামী বেলাল ড্রাইভারকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
২০ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক আসামী বেলাল হোসেন প্রঃ বেলাল ড্রাইভার (৫০) কুতুবদিয়া বড়ঘোপ ইউপির আরব সিকদার পাড়া ৯নং ওয়ার্ড এলাকার মৃত বদিউল আলমের ছেলে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানান, এসআই (নিঃ) মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রসেস নং-৫৬৯/২১ এর আসামী বেলাল হোসেন প্রঃ বেলাল ড্রাইভার (৫০), পিতা মৃত বদিউল আলম, সাং-আরব সিকদার পাড়া, ৯নং ওয়ার্ড, বড়ঘোপ ইউপি, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজারকে ধৃত করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply