মুহাম্মদ জুবাইর।।
টেকনাফ সদর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
রবিবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে বায়তুশ শরফ-কচুবনিয়া সড়কের কালভার্টের উপর থেকে তাদের আটক করা হয়।
র্যাব সুত্রে জানা যায়, মাদক বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে টেকনাফ সদর ইউপির বায়তুশ শরফ-কচুবনিয়া সড়কের কালভার্টের উপর অভিযানে যায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া ফলিয়াপাড়া এলাকার জাফর আলমের পুত্র ইসমাঈল (৩৭), রাজাপালং হাজি
পাড়ার আব্দুল মালেকের পুত্র ইব্রাহীম (২০) এবং টেকনাফ ডেইলপাড়ার মৃত ওমর মিয়ার পুত্র মোঃ আইয়ুব (৩১) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে শপিং ব্যাগটি তল্লাশি করে ১ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply