একরাম জুয়েল।।
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ আগস্ট) ভোরে চকরিয়া ফাঁসিয়া খালীর হাঁসের দীঘি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কে বা কারা ওই নারীর লাশ সড়কের পাশে ফেলে চলে যায়। ভোরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই নারীর কপালে দায়ের কোপের দাগ রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে। ধারণা করা হয় ওই নারীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর।
Leave a Reply