সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

ইমরান জাহেদ।।
উখিয়া থানাধীন বালুখালির পানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সিন্ডিকেটের এক সদস্যকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ শাখা।
আটক মোঃ সৈয়দ নুর (৩৩) উখিয়া থানাধীন বালুখালির পানবাজার এলাকায় মৃত নুর আহমদের ছেলে।
২১ আগস্ট ভোর ৬ টার দিকে উখিয়া থানাধীন বালুখালির পানবাজার এলাকায় আটকের বাড়িতে অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালান ধরতে উখিয়া থানাধীন বালুখালি এলাকায় অবস্থান করে। পরবর্তীতে সকাল ৬ টার দিকে ইয়াবা চালানের মালিক মৃত নুর আহমদের ছেলে মোঃ সৈয়দ নুরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, ইয়াবাসহ আটক সৈয়দ নুর জিজ্ঞেসাবাদে সিন্ডিকেটের আরও ৪ সদস্যের নাম প্রকাশ করে এবং  দীর্ঘ দিন ধরে পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এলাকাবাসীও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ জানিয়ে আসছিলো দীর্ঘ দিন ধরে। উক্ত ঘটনায় তিনি বাদী হয়ে অন্যান্য সদস্যকে সহ আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM