কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের কক্স ওশান রিসোর্টের সামনে থেকে ১০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকরা হলেন, টেকনাফ হোয়াইক্যং কানজর পাড়ার মোক্তার আহমেদ পুত্র মো: আবদুল্লাহ (২৪) ও একই এলাকার বশির আহম্মদ এর পুত্র মো: রাসেল (২২)।
সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী রোডের পূর্ব পার্শ্বে কক্সওশান রিসোর্টের সামনের সড়কের ওপর থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করেছেন বলে জানান তিনি।
Leave a Reply