সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের পেকুয়ায় মরজিনা আক্তার (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের স্বামী দিদারুল ইসলামকে (২৮) পুলিশ আটক করে।
শুক্রবার (২৫জুন) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়।
স্বামী দিদারুল ইসলাম ওই এলাকার মানুনুল হকের ছেলে। নিহত গৃহবধূ মরজিনা আক্তার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়ার আশরাফ আলীর মেয়ে।
নিহতের পিতা আশরাফ আলী বলেন, তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল। তাদের সংসারে আব্দুল্লাহ মো. লাবিব নামের ১৬ মাস বয়সী এক শিশুসন্তান রয়েছে। মরজিনা গত তিনদিন স্বামীসহ আমার বাড়িতে ছিলো। এসময় তার কোন ধরনের অসুস্থতা আমরা লক্ষ্য করিনি। বৃহস্পতিবার বিকেলে শ্বশুর বাড়িতে ফিরে যায় সে। শুক্রবার সকালে আমাকে তার গুরুতর অসুস্থতার খবর দেয়া হয়। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে আমি তাকে মৃত দেখতে পাই। আমার মেয়ের নিথর দেহের গলায় আঘাতের চিহ্ন ও নাকে ফেনা দেখতে পেয়েছি। এসময় বিষয়টি আমি পেকুয়া থানায় জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও মরজিনার স্বামী দিদারুল ইসলামকে আটক করে।

দিদারুল ইসলামের পিতা মামুনুল হক বলেন, মরজিনাকে যৌতুকের জন্য কোন সময় নির্যাতন করা হয়নি। আমার পুত্রবধূ অনেক ভাল মেয়ে ছিলো। বৃহস্পতিবার রাতে বুক ব্যথায় ছটফট করতে করতে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, নিহত গৃহবধূর মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামী পুলিশ হেফাজতে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM