মোটর সাইকেল দুর্ঘটনার শিকার কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র টি.এম রাকিব (১৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটানা ৩৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন।
নিহত রাকিব সবজুবাগ আবাসিক এলাকার বাসিন্দা প্রবাসী আনসারুল করিমের বড় ছেলে ও চকরিয়া পৌরসভাধীন ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সবুজবাগ ইউনিটের সহ-সভাপতির দায়িত্বে ছিলো।
মঙ্গলবার (২৪আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চমেকের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, মেধাবী ছাত্র রাকিব ঈদুল আযহার দিন মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এতে সে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। চকরিয়া থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে রাখা হয় আইসিইউতে। টানা চিকিৎসার ৩৪দিন পর অবশেষে না ফেরার দেশে পাড়ি জমায় রাকিব।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে টি.এম রাকিবের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply