সোমবার, ০১ Jun ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
আদালতের কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, এক এটিএসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

আদালতের কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, এক এটিএসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

বিশেষ প্রতিবেদক।।
চাঞ্চল্যকর ও আলোচিত মেজর (অবঃ) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় আদালতের কাঠগড়ায় মুঠোফোনে কথা বলছিলেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি প্রকাশ হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।
সিনহা হত্যা মামলার স্বাক্ষীগ্রহণ চলছে গত তিন দিন ধরে। আজ বুধবার স্বাক্ষীগ্রহণের শেষদিন। সোমবার স্বাক্ষীগ্রহণের প্রথমদিনে দুপুর সাড়ে ১২টার দিকে আসামি প্রদীপ কুমার দাশ কাঠগড়ায় হাটুগেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এতে দায়িত্ব অবহেলার কারণে এক এটিএসআই সহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সেইসঙ্গে ওসি প্রদীপকেও সতর্ক করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, এটিএসআই শাহাব উদ্দিনসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
এর আগে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে সাক্ষ্য দিচ্ছিলেন মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস। এ সময় আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন ১৫ আসামি। তাদের মধ্যে টেকনাফ থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসও ছিলেন। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।
ছবিতে দেখা যাচ্ছে, কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালত কক্ষের কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছেন সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামী বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ। এ সময় কয়েকজন ব্যক্তি আশপাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করেছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানান, মোবাইল ফোনে একের পর এক কল করে কথা বলেছেন, সিনহা হত্যা মামলার এই আসামি। তখন তার পরনে ছিলো কালো পোলো শার্ট।  ওসি প্রদীপকে মোবাইল ফোনটি সরবরাহ করেছিলেন সেখানেই দায়িত্বরত কোর্ট পুলিশের এক সদস্য।
এ বিষয়ে কোর্ট পুলিশের ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, কোর্ট পুলিশের কোন সদস্য যদি আসামী
কে মোবাইল ফোন সরবরাহ করে তাহলে তা বেআইনী। আসামী  কাড়গড়ায় মোবাইলে কথা বলার বিষয়টি তিনি জানতেন না। বিষয়টি ফেসবুকে দেখে নজরে আসলে পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়। তিনি আইনমতে ব্যবস্থা নিবেন।
এদিকে, আদালতের বাইরে সাংবাদিকদের ছবি তুলতে দেখে বিরক্তি ও ক্ষোভ নিয়ে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ বলেন -‘আমাকে নতুন করে চেনানোর দরকার নেই’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM