সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
আইনজীবী সহকারী মোজাম্মেলের সনদ বাতিল!

আইনজীবী সহকারী মোজাম্মেলের সনদ বাতিল!

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার আইনজীবী সহকারী সমিতির সদস্য মোজাম্মেল হকের সনদ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি বাতিল করেছে বলে জানান এক আইনজীবী।
মুন্সি মোজাম্মেল হক আইনজীবী মামুনের সহকারী ও ঘোনারপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাত ৮ টার দিকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির অফিসে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সুত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার বাসিন্দা আইনজীবী মাহমুদের সাথে মুন্সি মোজাম্মেলের কথা কাটাকাটি হয় আদালত প্রাঙ্গণে। এরই জের ধরে কিছু জুনিয়র আইনজীবী ও শিক্ষনবিশ আইনজীবীরা তাকে মারধর করে এবং ঘটনার পর তাকে ধরে জেলা বারের অফিসে নিয়ে যায়। সেখানে আইনজীবী সহকারী সমিতির সদস্যরাও ভিড় জমায় এবং তাকে ছাড়িয়ে নিতে তারা বিভিন্ন ধরনের দাবী তুলে ধরেন। তাদের দৌরাত্ম্যকে ধমিয়ে রাখতে এ সিদ্ধান্ত হয় বলে জানান ওই তরুণ আইনজীবী।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক সদস্য জানান, সিনিয়র এক আইনজীবীকে শার্টের কলার ধরার কারণে তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়।
আইনজীবী সমিতির অফিস কক্ষে জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান তিনি।
জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, আদালত এলাকায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটে এক
আইনজীবী ও সহকারীর মধ্যে। বিষয়টি নিয়ে কিছু জুনিয়র আইনজীবী আমাদের এক সিনিয়র সদস্যকে ধরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে যায়। আমিও সভাপতি ফোরকান ভাই বারের অফিসে যাই। দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বারের সভাপতি মহোদয় শোকজ করার সিদ্ধান্তের কথা জানালে আমরা চলে আসি। কার্ড বাতিলের বিষয়টি গুজব বলে দাবী করেন তিনি।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম সিদ্দিকী জানান, একজন আইনজীবী ও আইনজীবী সহকারীর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ব্যাপারে অভিযুক্ত ওই
আইনজীবী সহকারীকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM