চোরাইকৃত মোটর সাইকেলসহ সাদমান শিহাব নামের মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
২৪ আগষ্ট বিকাল সাড়ে ৫ টার দিকে উখিয়া থানাধীন ৫নং ইউপির ৫নং ওয়ার্ডস্থ সাবুল্লাঘাটা নামক এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে , কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে কক্সবাজারের উখিয়া থানাধীন ৫নং ইউপির অর্ন্তগত ৫নং ওয়ার্ডস্থ সাবুল্লাঘাটা নামক স্থানে জনৈক জসিম উদ্দিনের টমটম গ্যারেজের সামনে হতে আটক আসামী মোঃ সাদমান শিহাব (২৫), পিতা-মঞ্জুর আলম, সাং-টেকপাড়া, (৪নং ওয়ার্ড) কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার এর হেফাজত হতে চোরাইকৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল-গীয়াস।
Leave a Reply