মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝুর ছেলে শাহজাহান সেজান হত্যার প্রধান আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে সিআইডি।
মঙ্গলবার (২৪ আগস্ট) ভোরে সাভারের তেঁতুল
ঝোড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ের করা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা গেছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আবু তাহেরের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হচ্ছে হত্যা মামলা। তিন মাস আগে খুন আর ডাকাতি মামলায় জেল খেটে জামিনে বেরিয়ে আসেন তাহের।
তিনি আরো বলেন, ১৬ অগাস্ট মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে কক্সবাজার বৌদ্ধ বিহারের মাঠে কাউন্সিলরের ছেলে শাহজাহান সেজানকে ছুরি মেরে হত্যা করেন তিনি। ওই ঘটনায় নিহতের পরিবার ১৭ অগাস্ট কক্সবাজার সদর থানায় মামলা করে। ওই মামলায় আবু তাহেরকে প্রধান আসামি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহের হত্যার কথা স্বীকার করেছেন।
এছাড়াও, ২০১৫ সালের ২৩ জুলাই টুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেনকেও ছুরিকাঘাতে হত্যা করেন তাহের।
Leave a Reply