সোমবার, ০১ Jun ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
কায়সার সিকদার।।
কুতুবদিয়ায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল বঙ্গবন্ধু পরিষদের পরিত্যক্ত ভবনে জুয়া ও ইয়াবা সেবনের আসরে অভিযান চালিয়ে ২ জনকে আটক করে কুতুবদিয়া থানা পুলিশ। আটক ২জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
আটকরা হলেন, বড়ঘোপ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশের এলাকার হাজি কাদির হোসেনের ছেলে বেলাল (৪০) ও উত্তর মগডেইল এলাকার নুরুল ইসলামের ছেলে আতিক (৩৫)।
বুধবার (২৫ আগষ্ট) বিকাল ৫ টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সুত্রে জানা গেছে, উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল এলাকায় বঙ্গবন্ধু পরিষদের পরিত্যক্ত ভবনে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দারের নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল ফারুকসহ পুলিশের একটি টিম
জুয়া ও ইয়াবা সেবনের আসরে অভিযান চালায়। অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে আটক করে পুলিশ। আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা.নুরের জামান চৌধুরীর আদালতে হাজির করা হয়। আটকদের মধ্যে বেলালকে ২ মাস ও আতিককে ১ মাস কারাদণ্ড প্রদান করে আদালত।
Leave a Reply