সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে মালিকবিহীন আড়াই লাখ ইয়াবা উদ্ধার, ট্রলার জব্দ

টেকনাফে মালিকবিহীন আড়াই লাখ ইয়াবা উদ্ধার, ট্রলার জব্দ

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে খালাসের সময়ে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ট্রলারটি জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (২৫ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিন ড্রাইভের সৈকত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের ইনর্চাজ সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, বুধবার সন্ধ্যায় ইয়াবার কারবারিরা মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে ওই এলাকা দিয়ে খালাসের গোপন সংবাদের খবরে তার নেতৃত্বে সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ জোনের একটি টিম অভিযান চালায়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে গেলেও ইয়াবার বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার বস্তা থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরো জানান, এই ইয়াবা চালান খালাসের সাথে জড়িত মৃত নজির আহমদের ছেলে মো: হারুনের হলুদ রংয়ের ট্রলারটি উদ্ধার করা হয।
নৌকার মালিক মো: হারুন(২৮) এবং মাঝি মোঃ কামালসহ মোট আটজন আসামী পালিয়ে যায়। সকলের বিরুদ্ধে সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা বাদী হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। পাশাপাশি আসামীদেরকে আটকের চেষ্টা করা হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM