কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরা কাটা গ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ফিরোজ খাঁন অবশেষে মহেশখালী থানা পুলিশের হাতে প্রেপ্তার।
আটক ফিরোজ খাঁন (৩৫) উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের জালালের পুত্র।
বৃহস্পতিবার (২৬আগস্ট) বিকালে উপজেলার কুতুবজোমের ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহেশখালী থানা সুত্রে জানা গেছে, পুলিশের একটি ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট বিকালে উপজেলার কুতুবজোমের ইউনিয়নে অভিযান চালিয়ে হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের জালালের পুত্র আলোচিত শীর্ষ সন্ত্রাসী ফিরোজ খাঁনকে অবশেষে প্রেপ্তার করতে সক্ষম হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই প্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তারকৃত ফিরোজ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। ইতিপূর্বে অস্ত্রসহ পুলিশ তাকে আটক করেছিল। ওই সময় বেশ কিছুদিন জেলে খেটে জামিনে বের হয়ে এলাকায় আরো বেপোরোয়া হয়ে উঠে। তার বিরুদ্ধে দ্রুত বিচার, মাদক, হত্যার চেস্টাসহ একাধিক মামলা রয়েছে।
Leave a Reply