কক্সবাজারের উখিয়ায় একটি হেফজখানায় মোহাম্মদ আরাফাত (১২) নামে এক শিশু শিক্ষার্থী খুন হয়েছে।
২৬ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে উপজেলার জালিয়া পালংয়ের সোনাইছড়ির বায়তুশ শরফ মাদ্রাসার পাশ্ববর্তী হেফজখানায়
এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার মো: হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত অবস্থায় আরাফাত কে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে মৃত ঘোষণা করে। কি কারণে এ ঘটনা ঘটেছে
তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
Leave a Reply