সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
খরুলিয়ায় ইয়াবা কিনতে এসে ৩ নারী-পুরুষ আটক

খরুলিয়ায় ইয়াবা কিনতে এসে ৩ নারী-পুরুষ আটক

একরাম জুয়েল।।
কক্সবাজার সদরের খরুলিয়ায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় দেয়াল টপকে বাড়ির মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আটকরা হলেন- জয়পুরহাটের বাগজানা আঠাপাড়া এলাকার মোহাম্মাদ হকের পুত্র মাহফুজুর রহমান লিটন (৩৫), মাদারীপুরের কালিকাপুর এলাকার মনির হোসেনের স্ত্রী সোনিয়া (২৭), একই এলাকার মৃত মো: খালেকের স্ত্রী আছিয়া বেগম (৫৫)।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া সিকদারপাড়া এলাকার ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার নুরুল আবছার মাদক ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে খরুলিয়ার সিকদার পাড়া এলাকার মাদক ব্যবসায়ী নুরুল আবছারের বাড়িতে এনএসআই টিমসহ যৌথভাবে অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী নুরুল আবছার ইয়াবা বিক্রির নগদ টাকা ও বিপুল ইয়াবা নিয়ে তার বাড়ির দেয়াল টপকে পালিয়ে গেলেও তার বাড়ি থেকে ইয়াবা কিনতে আসা ৩ নারী-পুরুষকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকার মোহাম্মদ পুরের শহীদুল ইসলাম নামক জনৈক ব্যক্তির ইয়াবা বহন করার জন্য কক্সবাজার এসেছেন এবং দীর্ঘদিন ধরে এই চক্রের সাথে জড়িত হয়ে মাদকের চালান সংগ্রহের পর পাচার করে আসছিল বলে স্বীকার করে।
পরবর্তীতে ইয়াবা ব্যবসায়ী নুরুল আবছারকে প্রধান আসামী করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান ডিএনসির কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM