সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কান্জরপাড়ায় জমি জবরদখল কারীদের হামলায় আহত -১

কান্জরপাড়ায় জমি জবরদখল কারীদের হামলায় আহত -১

বিশেষ প্রতিবেদক।।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির কানজরপাড়া এলাকায় জমি বিরোধের জেরধরে সংঘবদ্ধ চক্রের অতর্কিত হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তি মৃত মনির উল্লাহ পুত্র সরওয়ার কামাল।

শুক্রবার (২৭ই আগস্ট) বিকাল ৩টায় কানজর পাড়া এলাকায় এঘটনা ঘটে।

এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহত সরওয়ারের বড়ভাই জালাল উদ্দীন বাদী হয়ে বশির আহমেদ (৫০), শামসুল আলম (৫৫), উভয় পিতা- মৃত আব্দুল জব্বার, রবিউল আলম (৩০), সােনা মিয়া (২৫), উভয় পিতা- শামসুল আলম, মােহাম্মদ শফি (২৮), মােহাম্মদ ইদ্রিস (৩৮), উভয় পিতা- জকির আহমদ কে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানায়।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ তাদের পৈত্রিক জমিতে ঘেরা বেড়া ও ঘর বাড়ী করে খুবই সুন্দরভাবে ভােগদখল ও বসবাস করে আসছে। কিন্তু বিবাদীরা অতি লােভের বশীভুত হয়ে পরস্পর যােগসাজশে প্রতিনিয়ত তাদের আধিপত্য বিস্তার ও অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে জোর পূর্বক বর্ণিত জমি কেড়ে নেওয়ার হুমকি ধমকি সহ বিভিন্ন ধরনের পাঁয়তারা করে আসছিল । জলাল উদ্দিন জানায়, আমাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি জবর দখল করতে মরিয়া হয়ে উঠে এই চক্র। আমরা তাদেরকে বাধা প্রদান করলে বিবাদীরা আমাদের বাধা ও কোন কথার তােয়াক্কা না করে উল্টো আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি ধমকি প্রদান করে। এক পর্যায়ে ঘটনার দিন অদ্য ২৭ আগষ্ট সরওয়ার কামাল (২৮) কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমন করে। এতে গুরুতর আহত হয়ে এক পর্যায়ে সরওয়ার মাঠিতে লুটে পড়লে তার আত্মিয় স্বজন তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM