কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী দাখিল মাদ্রসা ও এতিমখানার সামনে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা, নগদ টাকাও ৩ রোহিঙ্গাসহ ৪ জনকে আটক করেছে র্যাব-১৫ কক্সবাজার।
২৮ আগষ্ট রাত ৮টার দিকে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী দাখিল মাদ্রসা ও এতিমখানার সামনে থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার জানতে পারে কতিপয় মাদক কারবারী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দ্যেশ্যে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী দাখিল মাদ্রসা ও এতিমখানার সামনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছে। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। আসমত উল্লাহ (২৯) (রোহিঙ্গা), পিতা- নুর উদ্দিন, সাং-বøক-ডি ৯, ক্যাম্প-১৫, হেডমাঝি- হাবিব, সাবমাঝি-আজিম উল্লাহ, ঝামতলী রোহিঙ্গা ক্যাম্প, পালংখালী, ২। মোহাম্মদ রফিক (২৩) (রোহিঙ্গা), পিতা-মোহাম্মদ বাদু প্রঃ ইউসুফ, সাং-বø-ডি ৪, ক্যাম্প-২ ডবিøউ, সাবমাঝি-মোহাম্মদ নুর, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, রাজাপালং, ৩। মোহাম্মদ কাশিম (৪৩) (রোহিঙ্গা), পিতা-মৃত আবু বক্কর ছিদ্দিক, সাং-বøক-৫৩, ক্যাম্প-০৮, সাবমাঝি-শফিউল আলম, হেডমাঝি-ইয়াছিন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, পালংখালী, ৪। মিজানুর রহমান (২০), পিতা-শাহ আলম, সাং-জুমেরছড়া, বালুখালী, ওয়ার্ড-০১, পালংখালী, সর্বথানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী এবং তাদের সাথে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২ লক্ষ ৮১ হাজার টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply