সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদরের খরুলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার সদরের খরুলিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

সেলিম চৌধুরী।।
কক্সবাজার সদরের খরুলিয়ায় ছুরিকাঘাতে মোর্শেদ কামাল (২৮) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত মোর্শেদ কামাল একই এলাকার মো. ছৈয়দের ছেলে।
শনিবার (২৬ জুন) বিকেল ৬ টার দিকে ঘাটপাড়া কোনারপাড়া রাস্তার মাথায় এঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, ঘাটপাড়াস্থ কোনারপাড়া রাস্তার মাথায় মোর্শেদ কামাল নামে এক যুবককে ছুরিকাঘাত করে আহত করে আরেক যুবক। আহত অবস্থায় উদ্ধার করে ওই
যুবককে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কফিল উদ্দিন ও মোর্শেদ কামাল একে অপরকে ইয়াবা ব্যবসায়ী বলায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোর্শেদকে ছুরিকাঘাত করে কফিল। এতে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল গীয়াস বলেন, খরুলিয়ায় এক যুবক নিহতের হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM