টেকনাফে হোয়াইক্যং খারাংখালী এলাকার দুই মাদক কারবারী ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে।
আটকরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল করিমের পুত্র মোঃ সেলিম (২৫) এবং খলিল আহমদের পুত্র মুফিজ আলম (২৬)।
রোববার (২৯আগষ্ট) দুপুর সোয়া ১টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ দমদমিয়া কেয়ারী ট্যুর এন্ড সার্ভিসের সামনে থেকে তাদের আটক করে।
সুত্রে জানা গেছে, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ দমদমিয়া কেয়ারী ট্যুর এন্ড সার্ভিসের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় ধাওয়া করে হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল করিমের পুত্র মোঃ সেলিম (২৫) এবং খলিল আহমদের পুত্র মুফিজ আলম (২৬) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ৯হাজার ৩শ ৩০পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, একই এলাকার সোলতান আহমদের পুত্র রফিক আলম একজন মাদক কারবারী। সে সংঘবদ্ধ সিন্ডিকেট তৈরী করে অবাধে মাদকের বেচা-বিক্রি করে আসছে। ইয়াবাসহ আটককৃতরা এই চক্রের সদস্য বলে জানা গেছে।
এই ব্যাপারে অভিযুক্ত রফিক আলম বলেন, ধৃত মাদক কারবারীদের সাথে আমার কোন ধরনের সম্পর্ক নেই। বিশেষ একটি চক্র আমাকে এই ধরনের ঘটনায় জড়িয়ে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে।
Leave a Reply