সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়া পৌর শহরে দিনদুপুরে ছিনতায়, এক নারীর সর্বস্ব লুট

চকরিয়া পৌর শহরে দিনদুপুরে ছিনতায়, এক নারীর সর্বস্ব লুট

বিশেষ প্রতিবেদক।।

চকরিয়া পৌর শহর চিরিংগা বাণিজ্যিক কেন্দ্র সমবায় সমিতি মার্কেটে দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ছিনতায়কারীরা মন্তী রাণী শীল (৭০) নামের নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় চকরিয়া পৌর শহরের চিরিংগা বাণিজ্যিক কেন্দ্র সমবায় সমিতি মার্কেটে এ ঘটনাটি ঘটেছে।

মন্তী রাণী শীল পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়ার আরাধন সুশীলের স্ত্রী।

চকরিয়া থানায় মন্তী রাণী শীলের দেয়া অভিযোগে তিনি উল্লেখ করেছেন ; তিনি ও তার পুত্র বধু রূপালী সুশীল রবিবার দুপুর সাড় ১২ টার দিকে কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে গিয়ে চকরিয়া পৌর শহরের চিরিংগা বাণিজ্যিক কেন্দ্র সমবায় সমিতি মার্কেটের সামনে নেমে যায়। তখন তারা কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে সমবায় সমিতি মার্কেটে প্রবেশ করে আজাদ লাইব্রেরির সামনে পৌঁছে। এ সময় দুইজন অজ্ঞাত নামা ছিনতাইকারী মন্তী রাণী শীলের হাত চেপে ধরে আজাদ লাইব্রেরির সামনের দ্বিতলায় উঠার সিঁড়িতে নিয়ে গিয়ে তার ১ ভরি ৪ আনা ওজনের ৮২ হাজার টাকা মূল্যের একটি বালা, ৮ আনা ওজনের ৩৩ হাজার ৭৫০ টাকা মূল্যের একটি দুল ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তিনি ছিন্তাইকারীদের কবল থেকে রক্ষার্থে সাহায্যের জন্য চিৎকার দিলেও কেউ এগিয়ে না যাওয়ায় ছিন্তাইকারীদের ধরা সম্ভব হয়নি। মন্তী রাণী শীল এ ব্যাপারে চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। সম্প্রতি চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক কেন্দ্রে কেনাকাটা করতে অনেকে এরকম ছিন্তাইয়ের শিকার ও প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

মন্তী রাণী শীলের নাতি জয় জানান, তারা এদিন ৩ টায় গিয়ে থানায় অভিযোগটি দিয়েছন, সন্ধ্যা ৬ টার পরও তারা পুলিশের সহযোগিতা পায়নি। জয় জানান এদিন সন্ধ্যা ৬ টার কিছু পরে ডিউটি অফিসার তাদেরকে দুইতিন দিন পর এসে যোগাযোগ করার কথা বলেছেন।

এ ব্যাপার চকরিয়া থানার ডিউটি অফিসার এস আই কামাল বলেছেন; দেখি টহল পুলিশ থানায় আসলে তাদেরকে ঘটনাস্থলে পাঠানো যায় কিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM