ইমরাম জাহেদ।।
কক্সবাজারের উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের করইবনিয়ার গোলআডেবার পাহাড়ি এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা পাচারকারী কে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি’র বিওপির জোয়ানরা।
সোমবার (৩০ আগষ্ট) সকাল ১০ টার দিকে রেজু আমতলী বিওপির জোয়ানরা ইয়াবাসহ তাদের আটক করে।
বিজিবি সুত্র জানায়, বিওপির জোয়ানরা গোপন সুত্রে খবর পেয়ে গোলডেবার পাহাড় নামক স্থানে উৎপেতে থেকে মিয়ানমার হয়ে এপারে প্রবেশ করা এক ব্যক্তিকে থামানোর সংকেত দিলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোঃ রফিক ওরফে নুরুল আমিন(৩৫) কে আটক করে। উখিয়ার রত্নাপালং ইউপির করইবনিয়ার আলী হোসেনের ছেলের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার ও পরিত্যক্ত ১ লাখ সহ ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। ধৃত মোঃ রফিক ওরফে নুরুল আমিন কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে উক্ত ইয়াবার সাথে সম্পৃক্ত থাকায় উখিয়ার রাজাপালং ইউপির ডেইল পাড়ার ছৈয়দ নুরের ছেলে মোঃ শাহজাহান(২৭) কে আটক করে বিজিবি।তাকে বিকাল সাড়ে ৪ টার দিকে আটক করা হয়।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক (পরিচালক) লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।
Leave a Reply