সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় চোরাইকৃত মোটরসাইকেল সহ এক রোহিঙ্গা আটক

উখিয়ায় চোরাইকৃত মোটরসাইকেল সহ এক রোহিঙ্গা আটক

ইমরান জাহেদ।।
উখিয়ায় চোরাইকৃত মোটরসাইকেল সহ এক রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
আটক মোঃ আলম (২৫) কুতুপালং রেজিঃ ক্যাম্পের ব্লক-বি এর মৃত মীর আহমদের ছেলে।
২৯ আগস্ট বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়ার রাজাপালং ইউপিস্থ ৫নং ওয়ার্ডের অন্তর্গত ওয়ালাপালংস্থ সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
উখিয়া থানা সুত্রে জানা গেছে, উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন ৪নং রাজাপালং ইউপিস্থ ৫নং ওয়ার্ডের অন্তর্গত ওয়ালাপালং সাকিনস্থ সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর হতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলম (২৫), পিতা- মৃত মীর আহমদ, সাং- ব্লক-বি, কুতুপালং রেজিঃ ক্যাম্প, রাজাপালং ইউপি,
থানা-উখিয়া, জেলা- কক্সবাজার এর হেফাজত হতে চোরাইকৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সনজুর মোরশেদ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM