সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় রোহিঙ্গাসহ আটক-২, ১২টি রামদা উদ্ধার

উখিয়ায় রোহিঙ্গাসহ আটক-২, ১২টি রামদা উদ্ধার

ইমরান জাহেদ।।
উখিয়ায় পালংখালী ইউপিস্থ থাইংখালী স্টেশনের মৌলভী মুক্তারুল জলিল মার্কেটে অভিযান চালিয়ে ১২টি রামদা সহ ২ জনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
আটকরা হলেন, বাদল কর্মকার (৩৯) বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু বাজার পাড়া এলাকার মৃত বসন্ত বালা কর্মকারের ছেলে ও হোসেন আহম্মদ (৩২) উখিয়ার  ক্যাম্প-২/ই, ব্লক- এ/১ এর নজির হোছনের ছেলে।
রবিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া থানাধীন থাইংখালী স্টেশনের মৌলভী মুক্তার উল জলিল মার্কেটে এ অভিযান চালানো হয়।
থানা সুত্রে জানা গেছে, উখিয়া থানার একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে থাইংখালী স্টেশনের মৌলভী মুক্তারুল জলিল মার্কেটের ভাড়াটিয়া বাদল কর্মকারের দোকানের ভিতর হতে গ্রেফতারকৃত আসামী ১। বাদল কর্মকার (৩৯), পিতা- মৃত-বসন্ত বালা কর্মকার, সাং- তুমব্রু বাজার পাড়া, (ওয়ার্ড নং- ০১), থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান, ২। হোসেন আহম্মদ (৩২), পিতা- মৃত নজির হোছন, সাং- এফসিএন নং- ১২১৫৬৭, ব্লক- এ/১, ক্যাম্প-২/ই, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারদ্বয়ের হেফাজত হতে ১২টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করে। উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সনজুর মোর্শেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM