কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন হ্নীলাস্থ লেদা ২৪নং এলএমএস ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা ।
আটক জমিল ওরফে সফি আলম (৪৩) লেদা ২৪নং এলএমএস ক্যাম্পের ব্লক-বি এর ৮১নং রুমের বাসিন্দা দিল মোহাম্মদের পুত্র।
৩০ আগষ্ট ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ২৪নং এলএমএস ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সুত্রে জানা গেছে, ৩০ আগষ্ট ভোররাতে লেদা ২৪নং এলএমএস ক্যাম্পে দায়িত্বরত অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ব্লক-বি এর ৮১নং রুমের বাসিন্দা দিল মোহাম্মদের পুত্র জমিল ওরফে সফি আলম (৪৩) এর বসত-ঘর তল্লাশী করে। এসময় ৩শ পিস ইয়াবাসহ জমিলকে আটক করে।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, ইয়াবাসহ ধৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply