সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ইয়াবাসহ আটক-২

টেকনাফে ইয়াবাসহ আটক-২

মুহাম্মদ জুবাইর।। 

টেকনাফে হোয়াইক্যং খারাংখালী এলাকার দুই মাদক কারবারী ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছে।

আটকরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল করিমের পুত্র মোঃ সেলিম (২৫) এবং খলিল আহমদের পুত্র মুফিজ আলম (২৬)।

রোববার (২৯আগষ্ট) দুপুর সোয়া ১টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফ দমদমিয়া কেয়ারী ট্যুর এন্ড সার্ভিসের সামনে থেকে তাদের আটক করে।

সুত্রে জানা গেছে, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ দমদমিয়া কেয়ারী ট্যুর এন্ড সার্ভিসের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় ধাওয়া করে হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত আব্দুল করিমের পুত্র মোঃ সেলিম (২৫) এবং খলিল আহমদের পুত্র মুফিজ আলম (২৬) কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে ৯হাজার ৩শ ৩০পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

স্থানীয়রা জানায়, একই এলাকার সোলতান আহমদের পুত্র রফিক আলম একজন মাদক কারবারী। সে সংঘবদ্ধ সিন্ডিকেট তৈরী করে অবাধে মাদকের বেচা-বিক্রি করে আসছে। ইয়াবাসহ আটককৃতরা এই চক্রের সদস্য বলে জানা গেছে।

এই ব্যাপারে অভিযুক্ত রফিক আলম বলেন, ধৃত মাদক কারবারীদের সাথে আমার কোন ধরনের সম্পর্ক নেই। বিশেষ একটি চক্র আমাকে এই ধরনের ঘটনায় জড়িয়ে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM