সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদগাঁও থানা পুলিশের হাতে চোরাই মোটর সাইকেলসহ আটক- ২

ঈদগাঁও থানা পুলিশের হাতে চোরাই মোটর সাইকেলসহ আটক- ২

 

বার্তা পরিবেশক।।

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ২ মোটরসাইকেল চোরকে আটক করেছে। পরে তাদের তথ্যমতে চোরাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ঈদগাঁও খোদাইবাড়ি এলাকার মৃত মোঃ হোসেনের ছেলে শাহাব উদ্দীনের নেতৃত্বে কক্সবাজার জেলায় একটি মোটর সাইকেল সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে জেলার বাইরে গিয়ে বিক্রি করে। পাশাপাশি অন্য জেলায় চুরি হওয়া মোটর সাইকেল কক্সবাজার জেলায় এনে শাহাব উদ্দীন গং এর মাধ্যমে বিক্রি করে। শাহাব উদ্দীনের মাধ্যমে এ ধরনের অহরহ ঘটনা ঘটলেও তা ঈদগাঁও লাইনের লাইনম্যান বেলালের তদবিরে চাপা পড়ে যায়। মোটর সাইকেল চোর শাহাব উদ্দীন লাইনম্যান বেলালের ভাই।

একটি সুত্র জানান, লাইনম্যান বেলাল মুখোশের আড়ালে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছে নানান অপরাধে। নিজে আড়ালে থেকে তার ভাই শাহাব উদ্দীনকে দিয়ে পরিচালনা করে। শাহাব উদ্দীন সিন্ডিকেটের ছায়া হিসাবে কাজ করেন লাইনম্যান বেলাল।

নাম প্রকাশ না করার শর্তে অনেকে বলেন, বেলালের লাঠিয়াল বাহিনীর ভয়ে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না। বেলালের বিষয়ে তদন্ত করলে অনেক ঘটনা বেরিয়ে আসবে।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ৫ জুলাই ঢাকা সাভার হইতে চোরাই যাওয়া সুজুকি ইন্ট্রুডার ব্যান্ডের একটি মোটরসাইকেল ঈদগাঁও বাজারে ক্রয় বিক্রয়ের জন্য খোদাইবাড়ি এলাকার মনির আহমদের ছেলে মিজান (২৫) , ভিলেজার পাড়ার মৃত হোছনের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ বরমাইয়া জাহেদ (৩০), হাজি পাড়ার মৃত হাজী বশরত আলীর ছেলে নুরুল হক ও খোদাইবাড়ি এলাকার মৃত মোঃ হোছনের ছেলে শাহাবুদ্দিন মটর সাইকেলটি বিক্রির জন্য অবস্থান করিতেছে। গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল উদ্ধারে যায় ঈদগাঁও থানা পুলিশ। এ সময় হাজি পাড়ার মৃত হাজী বশরত আলীর ছেলে নুরুল হক ও খোদাইবাড়ি এলাকার মৃত মোঃ হোছনের ছেলে শাহাবুদ্দিনকে আটক করতে পারলেও অপরাপর আসামীরা পালিয়ে যায়। পরে তাদের দেয়া তথ্যমতে চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এ বিষয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM