সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে অটোরিক্সা যোগে পাচারের সময় ১লাখ পিচ ইয়াবাসহ আটক-১

টেকনাফে অটোরিক্সা যোগে পাচারের সময় ১লাখ পিচ ইয়াবাসহ আটক-১

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফের হ্নীলায় অটোরিক্সা যোগে পাচারের সময় ১লাখ পিস ইয়াবা সহ জাহেদ নামে একজন মাদক কারবারীকে আটক করেছে।

বুধবার (১সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) অভিযানিক দল হ্নীলাস্থ জাদিমোরা ওমরখাল ব্রীজের উপর থেকে তাকে আটক করে।

সুত্র জানায়, কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিয়ানিক দল কতিপয় মাদক কারবারী জাদিমোরা ওমরখাল ব্রীজের উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের সংবাদ পেয়ে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও হ্নীলা (ফুলের ডেইল জাদি পাড়ার) দক্ষিণ লেদার মৃত আলী মিয়ার পুত্র মোঃ জাহেদ (৩৫) কে অটোরিক্সা সহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে অটোরিক্সার যাত্রী সীটের নীচে অভিনব কায়দায় ফিটিং করা ১লাখ পিস ইয়াবাসহ অটোরিক্সাটি জব্দ করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও অটোরিক্সাসহ আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM