সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে দুই ইয়াবা কারবারী র‌্যাবের জালে আটক

টেকনাফে দুই ইয়াবা কারবারী র‌্যাবের জালে আটক

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফে কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহপরীর দ্বীপ এলাকার দুই মাদক পাচারকারীকে আটক করেছে।

৩১আগষ্ট রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিয়ানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

সুত্র জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে টেকনাফ সদরের উত্তর নাইট্যং পাড়ার হযরত উসমান গণি (রাঃ) জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার কবির আহমদের পুত্র মোঃ হারুন (৩০) এবং আব্দুল শুক্কুরের পুত্র মোঃ আলম (৩৫) কে ১টি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগটি তল্লাশী করে ১৯হাজার ৭শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM