সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
গর্জনিয়ায় পুলিশের জালে আন্তঃডাকাত দলের সদস্য শাহ আলম আটক

গর্জনিয়ায় পুলিশের জালে আন্তঃডাকাত দলের সদস্য শাহ আলম আটক

নুরুল হক সিকদার।।

কক্সবাজারের রামু উপজেলায় আন্তঃডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে গর্জনিয়ায় পুলিশ ফাঁড়ি।
আটক শাহ আলম রামু উপজেলার কচ্ছপিয়া হাইস্কুল পাড়ার মনির আহমদের পুত্র।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সুত্রে জানা গেছে, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ আলীর নেতৃত্বে এসআই জসিমের সঙ্গীয় একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসানী শাহ আলমকে আটক করতে সক্ষম হয়েছে।
স্থানীয়দের দাবী, ডাকাতি, ছিনতায়, চুরি সহ ভয়াবহ অপরাধে সরাসরি সম্মুখ সারিতে নেতৃত্ব দিতেন কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুলপাড়া এলাকার মনির আহমদের পুত্র শাহ আলম। তার সাথে আন্ডারগ্রাউন্ডের শীর্ষ সন্ত্রাসীদের সখ্যতা ছিল। গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড়, কাউয়ারখোপ সহ দুর্গম জনপদ সমূহে দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই সহ অপরাধী কর্মকান্ড বৃদ্ধি পেয়েছিল।এলাকার নারী-পুরুষ নির্বিশেষে সবাই ছিল ডাকাত সর্দার শাহ আলম ও তার বাহিনীর কাছে  অঘোষিত জিম্মি। এমন অত্যাচারের জিম্মিদশা থেকে মুক্তির লক্ষ্যে আকুতি ছিল জনগনের। সর্বশেষ পুলিশের পাতানো ফাঁদে আটকা পড়েন ভয়ংকর সন্ত্রাসী ও ডাকাত দলের শীর্ষ এই ত্রাস।
অপরদিকে, শীর্ষ ডাকাত সর্দার শাহ আলমকে গ্রেপ্তারের খবরে সর্বত্র মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM